সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে অটোরিক্সার চাপায় গৃহবধূর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশার চাপায় মনোয়ারা বেগম (৫৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বেড়বাড়ী কলাবাগান বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম বেড়বাড়ী বটতলা এলাকার ফজল হকের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ধলা সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মনোয়ারা বেগম তার স্বামী ফজলের মুদির দোকানে বেড়বাড়ী কলাবাগান যাওয়ার জন্য পায়ে হেঁটে বাড়ি থেকে রওয়ানা হন। কলাবাগান বাজারের কাছাকাছি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় মনোয়ারা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম দূর্ঘটনার বিষয়টি অবগত নন বলে জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme