সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে কবরস্থান রক্ষায় মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে শতবর্ষী কবরস্থান ঝিনাই নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার কুরমুশি এলাকার ঝিনাই নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কুরমুশি এলাকার তিন শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।

জানা যায়, উপজেলার দিগলকান্দি ইউনিয়নের কুরমুশি এলাকার সামাজিক কবরস্থানটি শতবর্ষী প্রতিষ্ঠান। সম্প্রতি কুরমুশি এলাকায় ঝিনাই নদীর ভাঙ্গন তীব্র রূপ ধারন করছে। ভাঙ্গন রক্ষায় ইতোমধ্যে গ্রামবাসী বাশঁ ও গাছ দিয়ে কবরস্থানটি রক্ষা করতেও ব্যর্থ হয়ছে। বারবার বিভিন্ন জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েও কোন প্রকার প্রতিকার হয়নি। অবশেষে স্থানীয় তিন শতাধিক নারী পুরুষ ঝিনাই নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে প্রতিবাদ জানায়। মানববন্ধনে অংশ গ্রহন করেন দিঘলকান্দী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মটু, কবরস্থানের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ইউপি সদস্য মো. ইকবাল হোসেন, মো. নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল মনসুর আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme