সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল বটতলা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৬৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বটতলা ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার ২৫ অক্টোবর বিকালে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান (দাদু ভাই), টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, প্যানেল মেয়র তানভীর হাসান নোমান, অধ্যক্ষ আনন্দ মোহন দে। বটতলা ক্লাবের সভাপতি শাকিল আহসান শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম জুয়েলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি সোহেল তালুকদার, জয়ন্ত চক্রবর্তী, খন্দকার খালেদুর রহমান সাকিব, সুজন মিয়া প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল- দোয়া মাহফিল, প্রীতিভোজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। মঙ্গলবার বিকাল ৫ টায় অনুষ্ঠান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। অনুষ্ঠানে বটতলা ক্লাবের দেড় শতাধিক সদস্য স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme