সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ওয়েলকাম প্রপার্টিজের নুরজাহান টাওয়ার উদ্বোধন ও দোয়া মাহফিল

  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দেশের স্বনামখ্যাত আবাসন প্রকল্প ওয়েলকাম ওয়ান প্রপার্টিজ টাঙ্গাইলে “ওয়েলকাম নুরজাহান টাওয়ার ” নামে তাদের নতুন আবাসন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের সি এন্ড বি রোডে ওই উদ্বোধন অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজধানী ঢাকা ভিত্তিক ওয়েলকাম ওয়ান প্রপার্টিজ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর মেজবাউল আলম বলেন, আমরা মধ্যবিত্ত শ্রেনির মানুষের সাধ্যের মধ্যে স্বল্পমুল্যে আধুনিক সুবিধা সম্বলিত আবাসিক প্রকল্প হাতে নিয়েছি। ২০১৩ সাল থেকে আমরা ঢাকায় আমাদের প্রকল্প শুরু করি। আমাদের সততা, মেধা ও গ্রহনযোগ্য ইতোমধ্যেই মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।

ঢাকার বাইরে এটাই আমাদের প্রথম প্রকল্প, আমরা আশা করছি, টাঙ্গাইলের ওয়েলকাম নুরজাহান টাওয়ার নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করে ফ্লাট গ্রহিতাদের কাজে হস্তান্তর করতে সক্ষম হবো। তিনি আরো বলেন, টাঙ্গাইলে আমাদের প্রকল্পটি যথেষ্ট সারা ফেলেছে। দেশের আবাসন শিল্পে ওয়েলকাম ওয়ান প্রপার্টিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমারা রিহ্যাব মেম্বার ও রাজউক তালিকা ভূক্ত প্রতিষ্ঠান।

টাঙ্গাইলে শহরের প্রানকেন্দ্রে দৃষ্টি নন্দন সি এন্ড বি রোডে ওয়েলকাম নুরজাহান টাওয়ারটি ১০ তলা আবাসিক প্রকল্প। ওই প্রকল্পটির এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন, বিশিষ্ট শিক্ষাবিদ মো. খাইরুল বাসার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme