সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে আসাদুজ্জামান সোহেল চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৮৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, গোপালপুর: গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল ৫ হাজার ৬৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফ আঙ্গুর আনারস প্রতিকে পেয়েছেন ৪ হাজার ১৮৬ ভোট।

বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান স্বাক্ষরিত রিটার্নিং অফিসারের ফলাফল সীটে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রে ২৬ হাজার ৩৪৯ ভোটারের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৮২৩ টি। বাতিলকৃত কোন ভোট নেই। তারমধ্যে নৌকার প্রার্থী ১ হাজার ৪৫১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুন এ ইউনিয়নের চেয়ারম্যান এম হোসেন আলী বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে ২ নভেম্বর এ ইউনিয়নে উপ-নির্বাচন হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme