সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজনের সমাগমে মেলা প্রাঙ্গণ ছিল উৎসব মুখর।

এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। সকালে উপজেলা পরিষদ চত্তরে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে অতিথিবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দুপুরে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, উপজেলা মহিলা লীগের সভাপতি আয়শা আক্তার শিখা প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme