সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘টেকসই উন্নয়ন-নবায়নযোগ্য জ্বালানী’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর জেলা শাখার উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, আইডিইবি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক মীর মো. হোসেন চুন্নু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ রানা, বাকাছাপ টাঙ্গাইল পলিটেকনিক শাখার সভাপতি বাস্তব ঘোষ এবং সাধারণ সম্পাদক হৃদয় হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া শোভাযাত্রায় সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, টাঙ্গাইল সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme