সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অভিন্ন নীতিমালা প্রতিহতের দাবীতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন কর্তৃক কমিশন প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত এবং নবম পে-স্কেল প্রদান ও পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবীতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) এর আহবানে মাভাবিপ্রবি ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে মাভাবিপ্রবি ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম বলেন, বর্তমান সময়ে দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে আমাদের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমাদের দাবীসমূহ বাস্তবায়ন করা না হলে আমরা বাংলাদেশের সকল পাবলিক বিশ^বিদ্যালয়ের কর্মচারীরা আরও কঠোর অবস্থানে যাব। মানববন্ধনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme