সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শুরু হচ্ছে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি টাঙ্গাইল এর উদ্যোগে ও চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ নভেম্বর শুরু হচ্ছে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ টাঙ্গাইল পর্ব।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি টাঙ্গাইলের সভাপতি ও টাঙ্গাইল উৎসবের পরিচালক মুঈদ হাসান তড়িৎ। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহবায়ক সাম্য রহমান, যুগ্ম আহবায়ক এনামুল হাসান বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা তানভীর হোসেন প্রবাল, রিয়াজুল রিজু ও ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন। উৎসবে টাঙ্গাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও উৎসব উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ফেস্টিভ্যাল ব্রুশার, পোস্টার, লিফলেট , টি-শার্ট ইত্যাদি। এছাড়া আগামী ২৫ নভেম্বর সিনেম্যাটোগ্রাফি বিষয়ে নির্মাতা এনামুল হাসান ও এ্যানিমেশন বিষয়ে এ্যানিমেশন নির্মাতা শাহরিয়ার আল মামুন কর্মশালা পরিচালনা করবেন। আগামী ২৬ নভেম্বর মোবাইল চলচ্চিত্র নির্মাণ বিষয়ে কর্মশালা পরিচালনা করবেন নির্মাতা রাকা নোশীন নাওয়ার। একই দিন বিকাল ৫টায় উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে ১৪টি দেশের ২০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা এবং বিকাল ৫টায় প্রদর্শনী রয়েছে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। ২৪ নভেম্বর, ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রদর্শিত হবে বাংলাদেশী চলচ্চিত্র কাঁঠাল, ৪৫ মিনিট; শহরটা ঢাকা, ১১ মিনিট; অশ্লেশা, ৬ মিনিট; ফ্রেমড মেমোরিস, মালেশিয়া, ৭ মিনিট । দুপুর ২টায় পাঠশালা, ভারত, ১৯ মিনিট ; ফাইন্ডারস অফ দ্যা লস্ট ইয়ট, ফিনল্যান্ড, ৮৬ মিনিট । বিকাল ৫টায় দীপু নাম্বার টু, বাংলাদেশ, ১৫৪ মিনিট ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme