সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময়

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩ ডিসেম্বর সন্ধ্যায় জেলা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় মাদক, ধর্ষণ, ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম আরো গতিশীল করতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান পৃষ্ঠপোষক সরকার মোহাম্মদ কায়সার। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম, টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল সদর থানার ওসি (অপারেশন) মো. নাসির উদ্দিন, কমিউনিটি পুলিশিং পৌর কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম তুষার প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme