সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরের ৪ হাজার কৃষক পেলেন ধান বীজ

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে ৪ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে হাইব্রিড ধানবীজ। শনিবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এ ধান বীজ বিতরণ করা হয়।

৪ হাজার কৃষকের মধ্যে দুই কেজি করে হাইব্রিড ধানবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

জানা গেছে, রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড এবং উচ্চফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মির রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme