সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে স্কাউটসের ৩২তম ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৬০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার ৩২তম ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা স্কাউট অফিসে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপত্বিতে সরাসরি ভোটে আগামী ৩ বছরের জন্য কমিটি নির্বাচন করা হয়।

কাউন্সিলে কমিশনার হিসেবে নির্বাচিত হন আবু বকর সিদ্দিক। সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ এবং মীর মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ ওয়াজেদ আলী খানশূর, সম্পাদক আব্দুল জুব্বার, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ মিয়া নির্বাচিত হন। এ ছাড়া পদাধিকারবলে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সভাপতি। ত্রি-বার্ষিক কাউন্সিল পরিচালনা করেন স্কাউটস টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক লিয়াকত হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme