সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪৮৭ বার দেখা হয়েছে।

রতিদিন প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইনস মাঠে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট মঈনুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিআইডির পুলিশ সুপার বেলায়েত হোসেন, টাঙ্গাইলের সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

স্মরণসভা শেষে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী টাঙ্গাইলের ৯১ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme