সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ভিডব্লিউবি কার্ড ছিঁড়ার অভিযোগ নারান্দিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 

  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৪১৮ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির ভিডব্লিউবি কার্ড কেড়ে নিয়ে ছবি ছিঁড়ে কার্ডে অবৈধ লিখে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদারের বিরুদ্ধে।
উপজেলার নারান্দিয়া ইউনিয়নে গত ৫ এপ্রিল এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার দুপুরে ভুক্তভোগী নারীরা কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী আন্না বেগম ও নার্গিস খাতুন উপজেলা নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের বাসিন্দা।
আন্না বেগম ও নার্গিস খাতুন জানান, দুস্থ হওয়ায় সরকার থেকে তাদের ভিডব্লিউবি (ভিজিডি) কার্ড পেয়েছেন। গত ৫ এপ্রিল তারা ভিজিডির কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে চাল আনতে গেলে চেয়ারম্যান মাসুদ তালুকদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান তাদের কার্ড কেড়ে নিয়ে ছবি ছিঁড়ে কার্ড দুইটিতে অবৈধ লিখে দিয়ে তাদের তাড়িয়ে দেন।
এবিষয়ে উপজেলা নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, তাদের কার্ড ছিঁড়া ও অবৈধ করা হয়নি। ইউপি সদস্যের সঙ্গে ভুলবুঝাবুঝি হয়েছিল।
কালিহাতী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিল্পী দে বলেন, এটা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কার্যক্রমের কার্ড। কার্ডটি ভুক্তভোগীর নিজস্ব সম্পদ। চেয়ারম্যানের হস্তক্ষেপ করার অধিকার নেই।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসেইন বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme