সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সখিপুরে অটোরিক্সা চালককে হত্যার অভিযোগে চারজন গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৮১৫ বার দেখা হয়েছে।
অটোরিক্সা চালকে হত্যার অভিযোগে চারজন গ্রেপ্তার

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুরে অটোরিক্সা চালক হত্যাকান্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। গ্রেফতারকৃতরা হলো- মোখলেসুর রহমান, খোকন মিয়া, বাহার হোসেন ও শরিফা আক্তার। এর আগে ২৮ সেপ্টেম্বর অটোরিক্সা চালক আমিনুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে অটোরিক্সা ও মোবাইল নিয়ে যায় তারা।
গংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৮ সেপ্টেম্বর সখিপুর উপজেলার কালমেঘা এলাকায় অটোরিক্সা চালক আমিনুল ইসলামকে দৃস্কৃতিকারীরা নৃশংসভাবে হত্যা করে কাঠ বাগানের ভেতর লাশ ফেলে রেখে যায়। এ সময় তারা আমিনুলের অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ব্যপারে পরের দিন সখিপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে গোয়েন্দা পুলিশ ও সখিপুর থানা পুলিশের একটি দল হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মধ্য পোপালরায় গ্রামের মনিরুল হোসেনের স্ত্রী শরিফা আক্তার শিল্পী(৩৬) কে গাজীপুরের কাশিমপুর থানাধীন ঢালাইসিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য মতে পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে বাহার হোসেন কাজল মোল্লা ওরফে হুমায়ন কবির হেলাল(৫৭) ও টাঙ্গাইলের সখিপুর থানার ঘেচুয়া গ্রামের মো. আঃ রহমান মিয়া ছেলে মো. খোকন মিয়া(৩৬) কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকা হতে গ্রেপ্তার করা হয় । তাদেও দেয়া তথ্য মতে নরসিংদী জেলার শিবপুর থানার দত্তের গাঁও ভিটি পাড়া গ্রামের মৃত সালাম খানের ছেলে মোকলেছুর রহমান ওরফে মুকুল(৫৪) কে গাজীপুরের কাশিমপুর থানাধীন ল্যাব ওয়ান হাসপাতারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যমতে অটোরিক্সা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাকে অটোরিক্সা ছিনতাই ও হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ সুপার আর জানান,
গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হবে এবং যেহেতু তারা এই ধরনের আর ঘটনা পূর্বেও ঘটিয়েছে তাই বিজ্ঞ আদালতের কাছে তাদের আর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ড চাওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme