সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৫৯২ বার দেখা হয়েছে।

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে  বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪ টায় আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা  গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে ৯শত ৬জন  শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশেষ স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।  গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির  ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু নাঈম মোঃ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ সুজাত আলী খান,চৈথট্র গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম খান,ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ফাতেমাতুজ জহুরা রুপা, গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির মেডিক্যাল অফিসার ডাঃ আরিফুল ইসলাম,হেলথ অফিসার আব্দুল্লাহ আল কাফি  প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন গুড নেইবারস এর পার্টনার স্কুলের শিক্ষক বৃন্দ ও  গুড নেইবারস ঘাটাইল সিডিপির সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মোঃ মোশারফ হোসেন। এর আগে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির পক্ষ থেকে  ৫ জন মেধাবি শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা  করে মোট ৫০ হাজার টাকার এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme