সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ছেলে বংশীবাদক শেখ সোলায়মান

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৯ বার দেখা হয়েছে।

গোপালপুর প্রতিনিধি টাঙ্গাইল:

আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান ইউনিট হতে টাঙ্গাইলের গোপালপুরের হাজীপুর গ্রামের বংশীবাদক শেখ সোলায়মানকে “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩” প্রদান করা হয়েছে।

শনিবার (২রা ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইসিএএলডিআরসি, ভাষা বিজ্ঞান ইউনিটের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবু নাঈম শেখ।এসময় বংশীবাদক শেখ সোলায়মানকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ডলি জহুর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আইসিএএলডিআরসি’র উপদেষ্টা (ইউএসএ) অধ্যাপক নাছের ইউ আহমেদ, আইসিএএলডিআরসি’র সাধারণ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম শাহনেওয়াজ, অধ্যাপক লুৎফর রহমান জয় প্রমূখ।আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হয়ে কাজ করে আসছে।

শেখ সোলায়মান বলেন, আমার  চাওয়া পাওয়ার কিছু নেই, শ্রোতাদের ভালোবাসা আমাকে এতদূর নিয়ে এসেছে, শ্রোতাদের ভালবাসায় আমি সফল। সুর আমাকে গ্রামের মেঠোপথ থেকে ইট পাথরের শহরে নগরে আপনাদের মাঝে নিয়ে এসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme