সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

 বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘাটাইলে এশিয়া টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইলে: এগারো পেরিয়ে বারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি) সকালে এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ও ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফের  আয়োজনে  উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান,কৃষি অফিসার দিলশাদ জাহান,লেখক, সাংবাদিক,গবেষক জুলফিকার হায়দার,সংগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাবু,পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল প্রতিনিধি  মোঃ নুরুজ্জামান মিঞা, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চান,সহ- সভাপতি মোঃ হেলাল উদ্দিন তালুকদার,বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, টাঙ্গাইল জেলা শাখা সভাপতি পরিমল চন্দ্র বর্মন সহ ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকসহ উত্তর টাঙ্গাইলের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,রাজনৈতিকনেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৫ পাউন্ড  কেক কেটে  প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme