সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৭ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় শাহিন মিয়া নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন। আহত ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার রাতে উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাথে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহিন ভূঞাপুরের সিরাজকান্দি এলাকার সোলাইমান মিয়ার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ে যাচ্ছিলো। এসময় সরাতৈল এলাকায় ট্রেনটি পৌছালে মোটরসাইকেল নিয়ে অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন ২জন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহিনের মৃত্যু হয়। আহত অবস্থায় স্থানীয়রা একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই সাকলাইন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনিপক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme