সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ এর শিক্ষকদের মাঝে চেক বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৩৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “এসো সবাই লিখি পড়ি, আলোকিত জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি-৪ এর শিক্ষকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়ন সহায়ক সংস্থা উদয় ও বাস্তবায়ন সহযোগী সংস্থা যৌথ উদ্যোগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে যৌথ উদ্যোগের সভাপতি আখতার হামিদ মাসুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক আবুল কালাম মোস্তফা লাবু, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৭০ জন শিক্ষক ও ৫ জন সুপারভাইজারের মধ্যে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme