সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আজিজুর রহমান স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৮২৪ বার দেখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে আজিজুর রহমান স্মৃতি ভলিবল চ্যাম্পিয়ন শীপের ফাইনালে দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর ফ্রেন্ডশীপ ক্লাবকে ১০০ – ৮৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সখিপুর উপজেলার সূর্যতরুণ আবাসিক স্কুল এন্ড কলেজ।

৫ মার্চ শুক্রবার বিকালে হাবলা উত্তর পাড়া অরুণ সংসদ ক্লাব এ টুর্নামেন্ট আয়োজন করে।

আন্তর্জাতিক ভলিবল কোচ ও সাবেক জাতীয় দলের ভলিবল খেলোয়াড় মোঃ মিনহাজ আলী খানের সভাপতিত্বে ফাইনালে দু’দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন এ্যাসন্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লতিফুর রহমান লিটন।

বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, ইউরো ফার্মা লিমিটেডের ডাইরেক্টর অপারেশন মোঃ নাজমুল হক তালুকদার, তিতাস গ্যাস, প্রশাসন ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম স্বপন, ঢাকা তুর্য গ্রুপের চেয়ারম্যান মোঃ পাপন রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শারিরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ সানোয়ার হোসেন মিয়া ও ঢাকা আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ হামিদুর রহমান খান।

হাবলা উত্তর পাড়া অরুণ সংসদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপলুর সঞ্চালনায় ফাইনালে উদ্বোধক ছিলেন এল.জি.আর.ডি. মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আমিন শরিফ সোপন।

ম্যাচ সেরা হলেন, বিজয়ী সূর্যতরুণ দলের সেনাবাহিনীর ভলিবল খেলোয়াড় রাজু আহমেদ।

দু’দলের খেলোয়াররা হলোঃ সখিপুর সূর্যতরুণ আবাসিক স্কুল এন্ড কলেজঃ রায়হান, বনি আমিন, সুজন, রাজু আহমেদ, নাহিদুল, সেতু, রাজু, বশির ও শাহ আলম। বাবুপুর ফ্রেন্ডশীপ ক্লাবঃ রাজেশ হরোশিদ, কাঞ্চন, রেদওয়ান, অজয়, অমর,আলী, সাদ্দাম ও শাওন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme