কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৪৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : ‍”বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাছির উদ্দিনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: রব্বেল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দাস পবিত্র, সাবেক সভাপতি দূলাল হোসেন রানাসহ সভাপতি মীর আনোয়ার হোসেন ও তারেক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন, সবুজ হোসেন, মুনছুর বাদশা, আব্দুল লতিফ, রবিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মিনহাজ উদ্দিন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme