সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে শিক্ষকের দন্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ১২৫৩ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে এক ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করায় মাদ্রাসার প্রধান শিক্ষক বায়জিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেব নাথ এ দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, ৬ মার্চ সন্ধ্যায় উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া (পোস্ট অফিস সংলগ্ন) মাদ্রাসার নাজেরা বিভাগের অধ্যায়নরত চামুরিয়া গ্রামের জোবায়ের হোসেন রাহাত (৯) কে দেখতে আসে তার বাবা বাবুল হোসেন মিলন।

ছেলেকে কান্না করতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে অতিরিক্ত বেত্রাঘাতের কথা জানতে পারে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পায়। পরে এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৮ ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মাদ্রাসার প্রধান শিক্ষক বায়জিদ হোসেন নরসিংদি জেলার মনহরদি উপজেলার চর-মান্দুলিয়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেব নাথ জানান, ছাত্র/ছাত্রীদের উপর বর্তমান সরকারের বেত্রাঘাত চালানো নিষেধ থাকা সত্ত্বেও উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার এক শিশু ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করায় ওই ছাত্রের বাবা বিচার চেয়ে লিখিত অভিযোগ করায় ১৮৮ ধারা মোতাবেক ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বায়জিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme