সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ক্যান্সারে আক্রান্ত গোলাপী বাঁচতে চায়

  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: ব্রেস্ট কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গোলাপী।

তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের আব্দুল মালেক মিয়ার কন্যা।

ডাক্তারের পরামর্শে নিয়মিত কেমো থেরাপি দিলে তাকে বাঁচানো সম্ভব। টাঙ্গাইলের সোনিয়া ক্লিনিকের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন খানের কাছে চিকিৎসাধীন রয়েছেন। ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মিত চিকিৎসা নিলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার চিকিৎসার জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই এ দেশের বিত্তবানদের কাছে মেয়েকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন গোলাপীর বাবা আব্দুল মালেক মিয়া।

ক্যান্সারে আক্রান্ত গোলাপীর বাবা আব্দুল মালেক মিয়া বলেন, গোলাপীর কেমোথেরাপি চলছে। আর্থিক সংকটের কারণে ঠিক মতো চিকিৎসা করাতে পারছিনা। তাই দেশবাসীর বিত্তবানদের কাছে মেয়ের চিকিৎসার জন্য হাত পেতেছি। আপনার একটি টাকার চিকিৎসায় বাঁচতে পারে আমার মেয়ের জীবন। যারা এই সাহায্যে এগিয়ে আসতে চান তাদের জন্য নিচে ব্যাংক একাউন্ট ও বিকাশ নম্বর দেয়া রইলো। সোনালী ব্যাংক, সখীপুর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর: ৬০২.৪৪.০১০৩৭৪২৭ বিকাশ: ০১৮২৯-১৩৪১৮৭।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme