সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম, টিম লিডার নুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ উপস্থিতি ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme