সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ২১ শিক্ষার্থী জাতীয় শাপলাকাব অ্যাওয়ার্ড পেয়েছে

  • আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৭৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষার্থী ২০২০ সালের জাতীয় শাপলাকাব অ্যাওয়ার্ড পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা করে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২১ জনের মধ্যে ঘাটাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালির ১২জন কাবস্কাউট ২০২০ সালের জাতীয় ‘শাপলাকাব অ্যাওয়ার্ড পেয়েছে। এই প্রতিষ্ঠান থেকে টাংগাইল জেলায় সর্বাধিক অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া উপজেলার চানতারা (দ) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ জন ও কোলাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন অ্যাওয়ার্ড পেয়েছে।

উইজড ভ্যালির প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বলেন, এবার আমাদের প্রতিষ্ঠান থেকে ১২জন শিক্ষার্থী কাবস্কাউট অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করে সবাই অ্যাওয়ার্ড পেয়েছে। ২০১৯ সালে আমাদের প্রতিষ্ঠান থেকে উপজেলার ইতিহাসে প্রথম বারের মতো দুইজন অ্যাওয়ার্ড পায়।

প্রতিষ্ঠানের কাব লিডার মো. আবুল কাশেম জানান, ২০১৪ সালে চার্টার পাবার পর থেকে কাবস্কাউট কার্যক্রম গতিশীল হয়। বর্তমানে উইজডম ভ্যালিতে ৪টি কাবদল আছে। সারা বছর নিয়মিত প্যাক মিটিংসহ সকল কার্যক্রম হয়ে থাকে। পুরস্কার পাওয়ার পর কাব সদস্য জারিন তাসনিম অবনী জানায়, অ্যাওয়ার্ড পেয়ে সে ভীষণ আনন্দিত।

জেলার মধ্যে সর্বাধিক অ্যাওয়ার্ড পাওয়ার কাবস্কাউটের সহকারী পরিচালক (টাংগাইল ও গাজীপুর) মো. আবু সাঈদ ও ঘাটাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান অভিনন্দন জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme