সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জেলার শ্রেষ্ঠ এসআই হলেন সখীপুর থানার মনির

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৭২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির অপরাধ দমনে সপ্তমবারের মত জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। ১৮ জুলাই সোমবার জেলা পুলিশ লাইনে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার অপরাধ দমন সভায় এসআই মনিরের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সখীপুর সার্কেল) রকিবুল রাজসহ জেলা পুলিশের কর্মকর্তা ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ।

জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত মনিরুজ্জামান মনির মুঠোফোনে বলেন, আমাকে সপ্তমবারের মতো জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত করায় পুলিশ সুপার মহদোয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, এস আই মনির যোগদানের পর থেকে এ থানায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এটি তার সফলতার ৭ম পুরস্কার। আশা করছি এ শ্রেষ্ঠত্ব অর্জন অব্যাহত রাখবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme