সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জেলা পরিষদ নির্বাচনে বাসাইলে সদস্য পদে নাছির খান নির্বাচিত

  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা পরিষদ নির্বাচনে ১১ নং ওয়ার্ডে (বাসাইল) সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাছির খান।

সোমবার (১৭ অক্টোবর) বাসাইল উপজেলা হলরুমে ভোটগ্রহণ শেষে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এরআগে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে নাছির খান টিউবওয়েল প্রতীকে ৫৫ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী হোসাইন খান সবুজ পেয়েছেন ২১ ভোট।

এছাড়াও উটপাখী প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম সংগ্রাম পেয়েছেন ৭ ভোট, মিজানুর রহমান খান হাতি প্রতীকে পেয়েছেন ১১ ভোট ও আতিকুর রহমান তালা প্রতীকে পেয়েছেন শূন্য ভোট।

সংরক্ষিত ৪ নং ওয়ার্ডে নারী সদস্য পদে দোয়াত কলম প্রতীকে খালেদা সিদ্দিকী পেয়েছেন ৪১ ভোট, ফুটবল প্রতীকের প্রার্থী রওশন আরা আক্তার রিতা পেয়েছেন ২১ ভোট ও হরিণ প্রতীকের প্রার্থী রুমা খান পেয়েছেন ৩১ ভোট।

নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা মুহাম্মদ বাবুল হাছান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme