সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অপপ্রচার বন্ধ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী জমির মালিকরা

  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৪৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সীমাহীন হয়রানি, অপপ্রচার থেকে রক্ষা পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী জমির মালিকরা।

আজ শুক্রবার বিকেলে পৌর শহরের আশেকপুর এলাকায় নিজ জমির পাশে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে মো: রফিকুল ইসলাম নামের এক জমির মালিক অভিযোগ করে বলেন, টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় ২৮ সেপ্টেম্বর ২০২০ইং সালে আমিসহ আরো ১১ জন স্থানীয় মো: আলী হোসেন ও তার ভাইয়েদের কাছ থেকে সাড়ে ৩৪ শতাংশ জায়গা ক্রয় করি। জমি ক্রয় করার পর থেকেই পাশের এক প্রভাবশালী ব্যক্তি শাহিনুর রহমান ওরফে ঠান্ডু ও তাদের সহযোগীরা আমাদের জায়গা দখল করার চেষ্টা করে। পরে এর প্রতিবাদ করতে গেলে তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ৩ মার্চ ২০২২ইং তারিখে আমাদের জায়গার সীমানা বুঝে নিতে গেলে তারা আমাদের ও জমির আগের মালিকদের হয়রানি, অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেয়। এছাড়াও তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও অন্তুমনির নাম জড়িয়ে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করে যাচ্ছে। আমাদের সাথে রাজনৈতিক দলের কোন সম্পৃকততা নেই। আমরা সকলেই ব্যবসায়ী ও চাকুরিজীবী। শাহিনুর ও তার সহযোগীরা যে মিথ্যা অপপ্রচার করছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আমাদের কষ্টের টাকায় কেনা জায়গায় যেন থাকতে পারি সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমির মালিক মো: আ: লতিফ মিয়া, রাসেল পারভেজ, শাহ জামাল, মো: রফিকুল ইসলাম মনির, জাহিদ ফরহাদ তালুকদার, মো: আলী হোসেন, মো: আব্দুল মিয়া, মো: সবদুল মিয়াসহ অনান্য জমির মালিক ও তার পরিবারের সদস্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme