সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : “পরিবেশ দুষণ বন্ধ করি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি” শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, টাঙ্গাইলে অবৈধভাবে ইটভাটায় গাছের গুড়ি ও কাঠ ব্যবহার করা হচ্ছে। এরফলে পরিবেশ দুষণের পাশাপাশি সাধারন মানুষরাও নানান সমস্যার মুখে পড়ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সকল অবৈধ ইট ভাটা বন্ধের দাবি জানান।

এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টঙ্গাইল জেলা শাখার সভাপতি ড. এ এস এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ প্রমুখ।

এসময় বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা), সবুজ পৃথীবি, গ্রীণ ক্লাব, মানব প্রগতি সংঘ, সেবক, লৌহজং নদী সুরক্ষা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme