সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আইওবি সংগঠনের আত্মপ্রকাশ

  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৩২২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে আইল্যান্ড অরগানাইজেশন অব বাংলাদেশ (আইওবি) নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কলেজ পাড়া এলাকায় সাবেক মেয়রের বাসার পাশে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন, রঞ্জন কুমার নন্দী, এরশাদ আলম, সংগঠনের সভাপতি রবিন আহমেদ প্রমুখ। এরপর বিশ্বশান্তি ও চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেষে কেক কেটে সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। কার্যনির্বাহী পরিষদে ৭জন উপদেষ্টা ও ২০জন সদস্যদের নিয়ে সংগঠনের দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিজ উদ্যোগে এই সংগঠনটির আত্মপ্রকাশ। সামাজিক এই সংগঠনটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার নদী ভাঙ্গন ও চরাঞ্চলের গরীব অসহায় মানুষ ও অবহেলিত শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে সাহায্য করাই সংগঠনের মূল লক্ষ্য। বর্তমানে সংগঠনটি নিজ অর্থায়নে পরিচালিত হবে। সন্তানদের এমন মহৎ উদ্যোগে অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme