সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে আহবায়ক কমিটির প্রতিবাদে বিএনপির একাংশের সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ছাইদুল হক দাবি করেন, আহ্বায়ক কমিটির ৮/১০ জন ছাড়া সকলেই গত ছয় বছর যাবত বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে তারা জড়িত ছিলো না। কমিটির অধিকাংশ ব্যক্তিবর্গ সরকার দলীয় নেতাকর্মীদের সাথে স্বক্ষতা রেখে ব্যবসা বাণিজ্যসহ নানা প্রকার সুযোগ সুবিধা ভোগ করেছে। যে সমন্ত নেতাকর্মী ওয়ার্ড কমিটির সদস্য হওয়ার যোগ্য নয়, তাদের আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। বিগত ২০১৭ সালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঘোষণা অনুযায়ি টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা করে ভাংচুর করে। আওয়ামী লীগের এজেন্ট দ্বারা গঠিত আহ্বায়ক কমিটি পুর্নগঠনের দাবি জানান ছাইদুল হক ছাদু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল আলম খোকা, আবুল কাশেম ও আনিছুর রহমান, তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শহর বিএনপির সাবেক নেতা সেলিম রেজা প্রমুখ।

উল্লেখ্য, বিগত ২০১৭ সালের (২৬ মে) শামুসুল আলম তোফাকে সভাপতি ও ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme