সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নৌকার তিন উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ১৪৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : উপজেলা পরিষদের নির্বাচনের পূর্বেই টাঙ্গাইলে ক্ষমতাশীল আওয়ামীলীগের নৌকা প্রতিকে মনোনীত তিন জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলো- মধুপুর উপজেলায় সরোয়ার আলম খান আবু, ধনবাড়ি উপজেলায় হারুনুর রশিদ হিরা ও গোপালপুর উপজেলায় ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। 

বাকী নয় উপজেলায় সরকার দলীয় ও তাদের সমর্থকদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মীর মোশারফ হোসেন খান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

এ সময় তিনি জানান, ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন। এরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।

বাকি উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন।

আগামী ৩১ মার্চ চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচন টাঙ্গাইলে ১২ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme