সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পৌর এলাকা মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফিরোজ সভাপতি ইমরান সম্পাদক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পৌর এলাকা মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির ২০২১-২০২৪ইং সনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি মো. ফিরোজ বেপারী ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।

গত বুধবার ছয়-আনী বাজারে মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ বেপারী (চেয়ার) প্রতীকে ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো. আজিম হোসেন (মোমবাতি) ২৫২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. ইমরান হোসেন (মোরগ) ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. মোতালেব হোসেন রানা (মাছ) ৩৫৪ ভোট পেয়েছেন।

নির্বাচনে এছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহেল বেপারী, সদস্য মো. হায়দার আলী, মো. টিপু বেপারী, মো. সুলতান হোসেন, মো. সিল্টু বেপারী ও মো. নবী আলম বেপারী।

নব নির্বাচিত সভাপতি মো. ফিরোজ বেপারী পুলিশ প্রশাসন, নির্বাচন পরিচলানা কমিটি ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme