সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ড্রেজার ধ্বংস

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ১৭৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন এবং বিক্রির দায়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা সহ একটি ড্রেজার ও আধা কিলোমিটার পাইপ ধ্বংস করেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সদর উপজেলার কুইজবাড়ী, ছোট বাসালীয়া, বড় বাসালীয়া ও সদুল্যাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা। উপমা ফারিসার এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ভূক্তভোগী সাধারণ মানুষ।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের নির্দেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

এসময় কুইজবাড়ী গ্রামে অবৈধ করাতকল (“স” মিল) চালানোর দায়ে মালিক স্থানীয় হরমুজ আলীর ছেলে হামিদ (৫০) কে পাঁচ হাজার টাকা, ছোট বাসালীয়া গ্রামের ফসলী জমিতে ভেকু বসিয়ে অবৈধ মাটি উত্তোল ও বিক্রির দায়ে স্থানীয় সামছুল হকের ছেলে হারুন অর রশিদ (৪২) কে পঞ্চাশ হাজার টাকা এবং সদুল্যাপুর গ্রামের হারান আলীর ছেলে ফারুক হোসেন কে একই অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে অপরটি অভিযান চালানো হয় বড় বাসালীয়া গ্রামে। সেখানে ফসলী জমির মাঝে গর্তের সৃষ্টি করে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির দায়ে মালিক না থাকায় ড্রেজার পুড়িয়ে ও আধা কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।

জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। প্রশাসনের এ অভিযান পর্যায়ক্রমে উপজেলা প্রতিটি ইউনিয়নে চালানো হবে। এসময় অবৈধ ভাবে ড্রেজার ও ভেকু বসিয়ে মাটি এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (২৭ জানুয়ারী) দিন ব্যাপী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে দশটি ড্রেজার ও প্রায় ১৬ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়েছে। একই সাথে স্থানীয় আজিজুল মোল্লাকে ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme