সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল রাইফেল ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৮২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল রাইফেল ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর শনিবার ক্লাবের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল পৌর সভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার প্রমুখ।

এসময় টাঙ্গাইল রাইফেল ক্লাবের সদস্য ও জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাইফেল ক্লাবের নিজস্ব ভূমি অবমুক্তকরণ, গঠনতন্ত্র সংশোধন এবং এর নির্বাচন নিয়ে মুক্ত আলোচনা করা হয়। এসময় জেলা প্রশাসক সকলকে সাথে নিয়ে টাঙ্গাইলকে দেশের ৬৪ টি জেলার মাঝে শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি রাইফেল ক্লাবের অবকাঠামোগমত উন্নয়নের পাশাপাশি টাঙ্গাইল যেন এ ক্লাবের মাধ্যমে দেশের সেরা শ্যুটার তৈরিতে সবধরনের সুযোগ সুবিধা প্রদান করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এ জেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার “ভিশন ২০৪১” এর আলোকে “স্মার্ট টাঙ্গাইল” হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা চান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme