সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে স্কুল ছাত্রী ধর্ষণ।। সহায়তাকারী গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১২৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে প্রতিবেশী কর্তৃক এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে সাত টায় উপজেলার পাথরাইল ইউনিয়নের গাদতলা গ্রামে ঘটেছে ঘটনাটি।

এ ঘটনায় ধর্ষক ও তার সহযোগীকে অভিযুক্ত করে এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের কামাল সরকারের ছেলে কাপড়ের ব্যবসায়ী দুই সন্তানের জনক রতন সরকার ওই ছাত্রীকে আরেক প্রতিবেশী আবু মিয়ার অটোরিক্সা রাখার ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

আবু মিয়ার স্ত্রী সুমি বেগম এ ঘটনায় সহায়তা করে। ছাত্রীর মা সন্ধ্যায় মেয়েকে বাড়িতে না পেয়ে প্রতিবেশিদের বাড়িতে খুঁজতে থাকে। এক পর্যায়ে আবু মিয়ার অটো রাখার ঘরে মেয়েকে রতনের কবল থেকে উদ্ধার করেন।

ধর্ষক রতন কৌশলে পালিয়ে যায়। ধর্ষিতা পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রাতেই উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

দেলদুয়ার থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মনোয়ার হোসেন জানান, ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় দুই জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করা হয়েছে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষণের সহায়তাকারী সুমি বেগমকে আটক করা হয়েছে। ধর্ষক পলাতক রয়েছে, তবে তাকে ধরতে অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme