সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ার আওয়ামী লীগের সভাপতি ফজলু সম্পাদক শিবলী

  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৩৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগের কমিটি বহাল রেখে বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক কে সভাপতি ও এম. শিবলী সাদিক কে সম্পাদক ঘোষনা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

সম্মেলনের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে প্রধান রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এড. এ.বি.এম. রিয়াজুল কবীর কাওছার, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামছুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme