সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে পুকুর থেকে হাত বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪১০ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান: ধনবাড়ীতে জমিলা বেগম (৮০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টায় পুকুর থেকে হাত বাঁধা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জমিলা বেগম উপজেলার বীরতারা ইউনিয়নের পাঁচনখালী দক্ষিণপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের স্ত্রী এবং ছয় সন্তানের জননী। এ ঘটনায় জিজ্ঞাবাদে বৃদ্ধার দুই নাতীকে থানায় নেয় পুলিশ।

নিহতের স্বজনরা বলেন, ওই বৃদ্ধার দুই ছোট নাতী নিয়ে থাকতেন। তাঁর ছেলেরা বিভিন্ন স্থানে কর্মে জড়িত। সোমবার ১৬ জানুয়ারী রাতে ওই বৃদ্ধাকে ঘরে রেখে একা রেখে পাশের বাড়িতে দুই নানী টেলিভিশন দেখতে যায়। বাড়ি ফিরে বৃদ্ধাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে আত্মীয় ও প্রতিবেশিরা। সকালে বৃদ্ধার বড় ছেলে বাড়ির পাশের এক পুকুরের পানিতে তাঁর পরনের কাপড় ভাসতে দেখে। এরই একপযার্য়ে তাঁর মরদেহ পাওয়া যায়। নিহতের ছেলে শাহজাহান বলেন, ‘আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারে না। তাঁর বিছনার পাশে জুতা ও লাঠি পড়ে ছিল।’ স্থানীয় এলাকাবাসী আব্দুর রহিম, ফজলুল হক, হিরা মিয়া ও তিথী আক্তারসহ আরো অনেকে এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ব্দ্ধৃার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রির্পোট তৈরী করে মর্গে প্ররণ করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme