সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে বিনা সরিষার মাঠ দিবস

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৭ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান: বিনা উদ্ভাবিত প্রতিকূলতা সহনশীলতা ও উচ্চ ফলনশীল সরিষার জাত বিনা সরিষা-৯ এর ও সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনার নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৫ জানুয়ারী বিকেলে ধনবাড়ী পৌরসভার বিলাসপুর এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

বিনা উপ কেন্দ্র জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরামের সঞ্চালনায় ও বিনা উপ কেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন-বিনা ম্যানেজমেন্ট বোর্ড ময়মনসিংহের সদস্য ও ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।

অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে দেন- বিনা’র মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে দেন- বিনা’র পরিচালক ড. মো: আব্দুল মালেক, বিনা ময়মনসিংহের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মঞ্জুরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, বিনা’র ফার্ম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ ও কৃষক পলাশ ভদ্রসহ অন্যান্যরা।

মাঠ দিবসে ১শ ২০ জন কৃষক-কৃষাণীসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme