সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ী-মধুপুরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৫২ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান: সারা দেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের মধুপুরের শহীদ স্মৃতি মাধ্যমিক ও উচ্চ ম্যাধ্যমিক বিদ্যালয়, রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে সরকারের দেয়া বই বিতরণের মধ্যে দিয়ে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১ জানুয়ারী সকালে সকল প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান। অন্যদিকে, সকালে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, ধনবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহীন স্কুল ও সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন ও ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল ইসলাম খান, সাংবাদিক হাফিজুর রহমান, সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু ও ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme