সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে জাতীয় বীমা দিবস পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৬৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। ১ মার্চ সোমবার “মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হবে সবার” এই স্লোগানকে সামনে রেখে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ (মেট্টো প্রজেক্ট) ধনবাড়ী ব্রাঞ্চ এই দিবসটি পালন করে।

পরে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রগতি প্রাঙ্গণয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আঃ রউফ রববানীর সভাপত্বিতে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোঃ জাহীদুল আলম রনী, ইউনিট ম্যানেজার আসমাউল হোসনা, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মুহা. নজরুল ইসলাম, আফরোজা খাতুন, শায়লা বেগম, আব্দুল্লাহ আল-মহসীন, আশরাফুল আলম, আবুল হোসেন রানা, রুলিফা বেগম, সালমান রহমান, পূরবী আক্তার, রাশেদা আক্তার, লাকী, শফিকুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় শিক্ষা বীমা, পেনশন বীমা, একক বীমা, ডিপিএসসহ বিভিন্ন বীমা নিয়ে আলোচনা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme