ধনবাড়ীতে পাঁচ সার ডিলারকে ৫৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে সার ডিলারদের ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা এ অভিযান পরিচালনা করে পাঁচ ডিলারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন।

অর্থদ-প্রাপ্ত ডিলাররা হলেন মেসার্স শাহাজাহান আলী স্বত্বাধিকারী মো. আল-আমিন ফিরোজকে ৩০ হাজার, ছাত্তারকান্দি বাজারের ঘোষ এন্ড সন্সের মালিক বাদল ঘোষকে ২০ হাজার ও বাবুল বাজারের সাব-ডিলার শাহাজাহান আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে সার মজুদ, কৃত্রিম সংকট, গুজব ছড়নো ও ভাউচারে গরমিল দেখেনোসহ নানা অপরাধে এ জরিমানা করে তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম ও থানা পুলিশ সদস্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme