ধনবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৯৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ীতে পানিতে ডুবে মরিয়ম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

৬ জুন রবিবার সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ঘাগড়া পশ্চিম পাড়া (বন্দহাওড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর পিতার নাম আমিনুল ইসলাম। তিনি ঢাকার একটি কোম্পানীতে চাকুরী করেন।

এলাকাবাসী জানায়, শিশু মরিয়মের বাবা-মা চাকুরী সূত্রে ঢাকায় থাকে। সেজন্য মরিয়মকে তার দাদার বাড়িতে রেখে যায়। ঘটনার দিন মরিয়ম বাড়ির পাশে একটি পুকুর ঘাটে খেলাধুলা করছিলো। এসময় মরিয়ম পুকুরে পড়ে যায়। পরে পাশের বাড়ির আরেকটি শিশু মরিয়মের দাদাকে বিষয়টি জানালে শিশুটির লাশ পুকুরে ভেসে থাকতে দেখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষনে শিশুটি মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল্লাহ বলেন, বিষয়টি এলাকাবাসী আমাকে অবগত করেছে। এভাবে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু খুব বেদনাদায়ক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme