সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে বিএডিসি’র ৬৪ বস্তা সার জব্দ

  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বাজারে সারের ডিলার হানিফ ট্রেডার্স থেকে কালো বাজারে বিক্রিকালে বিএডিসি’র ৬৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সামিউল হক ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে চারটি অটোরিকশাসহ ৩২ বস্তা পটাশ ও ৩২ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।

ধনবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিল্টন জানান, ধনবাড়ী বাজারের সারের ডিলার হানিফ ট্রেডার্স থেকে বিএডিসি’র ৬৪ বস্তা সার কালো বাজারে বিক্রি করে অটোরিকশায় পর্শ্ববর্তী জেলা জামালপুরের রামনগরে নিয়ে যাওয়ার সময় অটোরিকশা চালক রোমান মিয়া, শাহিদ মিয়া, শামীম হোসাইন ও সুমন মিয়াকে অটোরিকশাসহ জব্দ করা হয়। পরে অটোরিকশাসহ সারগুলো উপজেলায় নিয়ে আসা হয়।

অটোরিকশা চালক রোমান মিয়া, শাহিদ মিয়া শামীম হোসাইন ও সুমন মিয়া জানান, জামালপুরের রামনগরের আয়নাল হোসেন নামের এক সার বব্যসায়ী আমাদের অটোরিকশায় জনপ্রতি ৪’শত টাকায় ভাড়া করে ধনবাড়ীর হানিফ ট্রেডার্স থেকে জামালপুরের রামনগরে নিয়ে আসতে বলে। এজন্য আমরা সারগুলো হানিফ ট্রেডাস থেকে নিয়ে যাওয়ার সময় উপজেলা প্রশাসন এসে জব্দ করে।

এ ব্যাপারে ধনবাড়ী নির্বাহী অফিসার (ইউএনও) মো. সামিউল হক জানান, বিএডিসি’র সারের বস্তাগুলো পাচারকালে খবর পেয়ে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme