সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে বেগম রোকেয়া দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন নাহার লিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মজেদুল ইসলাম, তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা আফসানা ফেরদৌস প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে ও জাতীয় মহিলা সংস্থা উদ্যোগ জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় চার জন নারী জয়ীতাকে সংবর্ধনা প্রদান হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme