সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে যুবকের আত্মহত্যা

  • আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫২ বার দেখা হয়েছে।
Exif_JPEG_420

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ীতে নয়ন মিয়া (১৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলার বানিয়াজান ইউনিয়নের ঘোনার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নয়ন মিয়া ঘোনার পাড়া গ্রামের দিনমজুর রমজান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘোনার পাড়া গ্রামের সিহাব আলীর কন্যা শান্তার সাথে নয়নের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জের ধরে নয়ন আত্মহত্যা করেছে বলে অনেকে ধারণা করছে। এ ঘটনায় বানিয়াজন ইউপির সাবেক ও বর্তমান চেয়ারম্যান মোঃ শামসুল আলম তালুকদার বাবুল এবং সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল শাহিনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ সৈকত হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme