সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৪৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে বৃহস্পতিবার এ খেলার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ধনবাড়ী শাখার আয়োজনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন। এ প্রতিযোগীতায় উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

খেলার শুরুতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্যে রাখেন, ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ কবীর ও সাকিনা মেমোরিয়াল গালস্ হাই স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme