সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

  • আপডেট : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৫৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : টাঙ্গাইলের ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ধনবাড়ী উপজেলা প্রশাসন।

শুক্রবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিমিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনছার আলী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আবু এহসান, দৈনিক আমার সংবাদ ধনবাড়ী প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, দৈনিক বাংলাদেশ খবর ধনবাড়ী প্রতিনিধি মো. ইউনুস, দৈনিক তথ্যরাধা ধনবাড়ী প্রতিনিধি এস.এম আব্দুর রাজ্জাক, কে টিভি ধনবাড়ী প্রতিনিধি আবুল হোসেন আকাশ প্রমূখ।

মতবিনিময় সভায় ‘‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল বাংলাদেশ’’ উদযাপন উপলক্ষে আলোচনা, উপজেলার বিভিন্ন উন্নয়ন্নমূলক কর্মকান্ড, বিভিন্ন সামাজিকমূলক অপরাধ এবং সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বিস্তারিত আলোচনা করে উপজেলা প্রশাসন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme