সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভা ও দোয়া মাহফিল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উদ্যাপন উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৪ জুলাই বিকেলে ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ধনবাড়ীর ধান হাটি’র শিহান ট্রেডাসে এ কর্মসূচী পালিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মজনু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সম্মানিত সদস্য নয়ন তালুকদার, পৌর শাখা’র সদস্য নান্নু মিয়া,বলিভদ্র ইউনিয়ন জাপা’র সভাপতি তারা মিয়া,সাধারণ সম্পাদক বাবলু, উপজেলা জাপা ছাত্র সমাজের সভাপতি আজিজুর রহমান নূরনবীসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। এসময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ওয়ার্ড জাতীয় পার্টির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme